নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে শিশু নিহত

নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারা নামক স্থানে শনিবার বিকেলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিমন (৭) নামে এক শিশু মারা গেছে। আহত হয়েছেন ২০ জন।

গুরুতর তিনজনকে ঢাকা মেডিকেল ও বাকীদের ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেপরোয়াভাবে ভৈরবের দিকে যাচ্ছিল এ সময় উক্ত ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। বতে বাসে থাকা লোকজন আহত হন।

আরো পড়ুন: পাঞ্জাবি গানে ঝড় তুললেন সানি লিওন

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আহতদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন নেত্রকোনা জেলার মিজান (১৫), পাভেল (২২), গুরুতর আহত নরসিংদীর এরশাদ (৩০), বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আলকাছ (৪০), আলফাজ (৪৫) ও তার স্ত্রী শামসুন্নাহার (৩০)।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। মনে হচ্ছে প্রায় ১৫/২০ জন আহত হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ