চট্টগ্রাম নগরীর অর্ধেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

হালিশহর এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে যাওয়ায় গতকাল শনিবার সন্ধ্যা থেকে নগরীর অর্ধেক অংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সিটি কর্পোরেশন আকমল আলী রোড এলাকায় খাল খননের কাজ করা সময় ২৪ ইঞ্চি ব্যাসের রিং মেইল লাইন ফেটে যায়। এরপর মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে কর্ণফুলি গ্যাস কোম্পানি।

সরবরাহ বন্ধ থাকায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, বন্দর, ইপিজেড পতেঙ্গা এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। এসব এলাকায় সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাইপ লাইনটি মাটির প্রায় ১২ ফুট নিচে। এখন ক্ষতিগ্র্স্থ পাইপ বের করে আনার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন: দ্রুত চার বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত

মেরামত কাজ শেষ করতে সময় লাগতে পারে বলে জানান কর্ণফুলি গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) কর্মকর্তা সরওয়ার হোসেন।

ইত্তেফাক/কেআই