ভালোবাসা দিবসে সদ্য বিবাহিতা স্ত্রী সানিয়া সাগরের সঙ্গে প্রতীক বাব্বারের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিকে ইতিমধ্যে 'অশালীন' আখ্যা দিয়েছেন অনেকেই।
ভারতের একটি গণমাধ্যম ইন্ডিয়া ডটকম ডিএনএ-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইনস্টাগ্রামে পোস্ট করার পর প্রবল নিন্দা জানিয়েছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অনেকে একে 'পাবলিসিটি স্টান্ট' বলেছেন।
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পোস্ট করা ওই ছবিতে প্রতীক ও তার স্ত্রীকে দেখা যায় অর্ধনগ্ন অবস্থায়। এখানে প্রতীক তার হাত দিয়ে স্ত্রীর নগ্ন বক্ষ ঢেকে রেখেছেন। এ সময় ছবিটি তুলেছেন সানিয়া নিজেই। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই নিন্দার ঝড় বয়ে যায় প্রতীক ও সানিয়ার ওই পোস্টে। পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে ওই ছবি সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ আর নেই
এর আগে ২৩ জানুয়ারি অভিনেতা রাজ বাব্বার ও স্মিতা পাতিলের পুত্র প্রতিকের সঙ্গে সানিয়া সাগরের। মিউজিক ভিডিও প্রযোজনা এবং পরিচালনা ছাড়াও অনেক শর্ট ফিল্ম এবং ফ্যাশন ফিল্মের প্রযোজক-পরিচালক হিসেবে কাজ করে আসছেন সানিয়া।
ইত্তেফাক/জেডএইচডি