আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: নিক্সন চৌধুরী

ফরিদপুর-আসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের লেখাপড়া ও খেলাধুলার প্রতি বিশেষ নজর দিতে অভিভাবক ও শিক্ষকদের খেয়াল রাখতে হবে। আজ উক্ত স্কুলের ২৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমি সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান করব মন দিয়ে লেখাপড়া করে ভাল রেজাল্টের মাধ্যমে তাদের পিতা-মাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে।’

রবিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার লেখাপড়ার জন্য স্কুল-কলেজ মাদ্রাসাসহ সব ক্ষেতে বিশেষ অবদান রাখছে। আগামীতে দেশের হাল ধরবে আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই সুতরাং যারা মেধাবী জন্য আজ ক্রেস্ট পেয়েছে আর যারা পাইনি সকলকেই ভাল ভাবে লেখাপড়া করতে হবে।’

আরো পড়ুন: ‘নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামায়াতের আপিল শুনানি শিগগিরই’

রোববার দুপুরে আয়োজিত পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদা বেগম।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সায়েদা আশরাফ ও চুমুরদী ইউপি সাবেক সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জাহিদ সিকদারের পক্ষ হতে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরীকে বিশেষ সন্মামনা ক্রেস্ট তার হাতে তুলে দেওয়া হয়।

ইত্তেফাক/বিএএফ