বিএসএমএমইউয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ভাসকুলার সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ ভাসকুলার সোসাইটির উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক ভাসকুলার সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার রবিবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. নরেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সেক্রেটারি জেনারেল ডা. মো. ফিদাহ হোসেন, আয়োজক কমিটির সেক্রেটারি ডা. রকিবুল হাসান প্রমুখ। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় পাঁচশ চিকিত্সক অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ অনেক দেশ থেকে আগত ভাসকুলার সার্জনগণ ভাসকুলার চিকিত্সার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে রোগীর অনুপাতে ভাসকুলার সার্জনের সংখ্যা অনেক কম। এই সংক্রান্ত রোগীদের সুচিকিত্সা নিশ্চিত করতে সারাদেশে ভাসকুলার রোগের চিকিত্সার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের আশু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। -প্রেস বিজ্ঞপ্তি