সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু আছাবুর বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে পশ্চিম সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বনদস্যু আছাবুর বাহিনী অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বাহিনী। কোস্টগার্ড সদস্যরা সোনাইমুখী খালে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বনদস্যুরা তাদের ওপর গুলি ছোঁড়ে। পরে আত্ম-রক্ষার্থে কোস্টগার্ড পাল্টা গুলি চালায়।
আরো পড়ুন: দুই হাজারেরও বেশি পাক কারাবন্দিকে মুক্তির নির্দেশ সৌদি যুবরাজের
এক পর্যায়ে রণে ভঙ্গ দিয়ে বনদস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহীন বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত অবস্থায় অজ্ঞাত এক বনদস্যুর লাশসহ চারটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/অনি