কেরানীগঞ্জের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে পীর মোহাম্মদ পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মান কাজ চলাকালে শ্রমিক রওশন আলী (৫৫) ছাদ থেকে পড়ে মারা যান। সোমবার সকাল ১১টায় ছাদে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন রওশন আলী।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান জানান, ‘চারতলার ছাদে ইট গাঁথুনির কাজ চলছিল। কাজ করার সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান রওশন আলী। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ তার মৃতদেহে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।’

আরও পড়ুনঃ রামগঞ্জে বাস চাপায় ট্রলি চালকের মৃত্যু

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় নিহতের ছেলে শাওন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/নূহু