ইতালিতে বিমান বিধ্বস্ত, নিহত ৮

ইতালির মিলানের উপকণ্ঠে একটি ছোট প্রাইভেট প্লেন একটি ফাঁকা ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনে থাকা আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। মেট্রো স্টেশনের ঠিক বাইরেই এ দুর্ঘটনাটি ঘটে।