চাঁদপুরের ফরিদগঞ্জে নৌকাসহ ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) রাত ৮ টার দিকে মুন্সিরহাট এলাকায় ডাকাতিয়া নদীতে পুলিশসহ অভিযান পরিচালনা করে এসব সরঞ্জামাদি জব্দ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহারা আকতার রুমা।
বিষয়টি নিশ্চিত করে ফারহারা আকতার রুমা ইত্তেফাককে জানান, দৈনিক ইত্তেফাকের অন লাইন সংস্করণে শুক্রবার (৮ অক্টোবর) ১১: ৪৫ মিনিটে “অভিনব ইলেকট্রিক শকে মাছ শিকার ,শিগগির অভিযান” এবং শনিবার (৯ অক্টোবর) দৈনিক ইত্তেফাকের প্রিন্ট সংস্করণে “ফরিদগঞ্জে ইলেকট্রিক শকে মাছ নিধন” শিরোনামে ছাপানো সংবাদের প্রেক্ষিতে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি দ্রুত এ বিষয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী শনিবার রাতে ডাকাতিয়া নদীতে থানা পুলিশের সহযোগিতায় মাছ নিধনের ব্যাটারী , সার্কিট, আর্থিং, জালসহ নৌকা জব্দ করা হয়েছে।