ফেরি উদ্ধারে অবশেষে ঘাটে পৌঁছেছে রুস্তম

পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে যাওয়া ফেরি উদ্ধারে ঘাটে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। বিআইডব্লিটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রুস্তম উদ্ধারে যুক্ত হওয়ার কথা থাকলেও আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে জাহাজটি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়।