তাজিকিস্তানে আফগান সীমান্তে ঘাঁটি নির্মাণ করছে চীন

তাজিকিস্তানে আফগান সীমান্তে তাজিক পুলিশের জন্য নিরাপত্তা ঘাঁটি তৈরি করছে চীন। বৃহস্পতি এক তাজিক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানায় বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে তাজিক পার্লামেন্টের মুখপাত্র এই কর্মকর্তা বলেন, পাহাড়ি গরনো-বাদাখশান অঞ্চলের ইশকাশিম জেলায় এই ঘাঁটি নির্মাণে পার্লামেন্টের নিম্নকক্ষ অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, 'পুরো নির্মাণ কাজ চীনের তত্ত্বাবধানে করা হবে। নির্মাণের পর ঘাঁটিটি তাজিক পুলিশের কাছে হস্তান্তর করা হবে।' তাজিক এই কর্মকর্তা জানান, ঘাঁটিটির সংরক্ষণের সহায়তায় চীন ৮৫ লাখ ডলার দিচ্ছে।

তবে চীন এই ঘাঁটি নির্মাণের বিষয় অস্বীকার করেছে।

তৃণমূল কংগ্রেসের নতুন নাম দিলেন মমতা

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানান, 'আপনারা যা বলছেন, সে বিষয়ে আমি অবগত নই।'

তাজিকিস্তানে উন্নয়নে চীন বড় এক অংশীদার। দেশটির নতুন পার্লামেন্ট ভবন চীনের সহায়তাতেই নির্মিত হয়েছে।