বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত। শনিবার (৩০ অক্টোবর) দেশটির রাজধানীর একটি হোটেলে এ অভিনন্দন সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশের ন্যায় প্রবাসেও দায়িত্ব পালেন প্রবাসী সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি শিকার হয়। সংবাদকর্মীদের জন্য সুস্থ পরিবেশ তৈরি এবং দেশের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
এ সময় অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, শরীফ মিজান, আলা আমিন রানা, সাদেক রিপন, নাসির উদ্দিন খোকন, রুহুল আমিন মোশাররফ, হোসেন, আলাল আহমেদ, আবু বক্কর পাভেল, রবিউল হোসেন, আমবিয়া খোকন, কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া প্রমুখ।