বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ময়লার ভাগার থেকে উদ্ধার হয়েছে অপরিনত ২২ শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ। এঘটনায় হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডাঃ খুরশিদ জাহান এবং নার্স ইন চার্জ জোসনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে প্রতিদিনের মত সোমবার রাত ৯টার দিকে হাসপাতালের ভাগার পরিষ্কার করতে যান সিটি কর্পোরেশনের দুইকর্মী মিরাজ ও রিয়াজ। সেখানে ময়লার সাথে শিশুদের মৃত দেহ ও অঙ্গ প্রতঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোদাচ্ছের আলী লোকজন নিয়ে সেগুলো উদ্ধার করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত পৌনে ১২টা পর্যন্ত হাসপাতালের সামনে উদ্ধারকৃত অঙ্গপত্যঙ্গগুলো পুলিশের তত্ত্বাবধানে ছিলো।
হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, এ ভ্রুণগুলো কয়েক বছর আগের। এগুলো শিক্ষার্থীদের গবেষণার জন্য হাসপাতালের গাইনি বিভাগের ছিলো। তবে গবেষণার উপযুক্ত না থাকায় তা ডাস্টবিনে ফেলা হয়েছে। যেটা উচিৎ না। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: দুই সপ্তাহ পর নিউইয়র্ক থেকে দেশে ফিরলেন ফখরুল
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, এখানে এসে ভ্রুণগুলো ডাস্টবিনে দেখতে পাই এবং অবস্থানে রয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি