ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক মারা গেছেন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও চলমান দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ইন্দুরকানী ইউনিয়নে জেপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির তালুকদার স্বপন (৬৩) মারা গেছেন। (ইন্না লিল্লাহি....রাজিউন)

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

1541730949

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।