কর্ণফুলী মাল্টিপারপাসের চেয়ারম্যান-সম্পাদক গ্রেফতার

প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান জসিম উদ্দিন ও সম্পাদক লাকী আক্তারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (৩ নভেম্বর) দুপুর ১টায় টাঙ্গাইল থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি দল।

এসময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা উদ্ধার ও ০২টি দামী গাড়ি জব্দ করা হয়।

 বৃহস্পতিবার (৪ নভেম্বর) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। 

ইত্তেফাক/কেএইচ