পাকিস্তানে বড় বড় অবকাঠামোতে বিনিয়োগ করছে চীন। যার একটি চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি)। এই মেগা এই প্রকল্পের কারণে দেশটির স্থানীয় অনেক গ্রামের সংযোগ রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার জন্য বিক্ষোভ করেছে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
বিক্ষোভকারীরা এসময় পাকিস্তানের জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ (এনএইচএ) আহ্বান জানিয়ে বলেছে, দ্রুত গ্রামগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনকারী রাস্তা চালু করতে হবে। এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিলো।
তারা জানান, সিপিইসি প্রকল্পের কারণে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো সংযোগ রাস্তা নেই। এনএইচএ কর্তৃপক্ষকে এ বিশয়ে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা থেমে আসে। থেমে আছে অর্থনৈতিক কার্যক্রম।
জানা যায়, সিপিইসি প্রকল্প এলাকায় সর্ব সাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা থাকার কারণে এক গ্রাম থেকে অন্য গ্রামেও যেতে পারছে না মানুষ।