চাঁপাইনবাবগঞ্জের সকল রুটে বাস চলাচল বন্ধ

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল হতে বাস বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন। গত ৫০ বছরে একসাথে জ্বালানী তেলের এত মূল্যবৃদ্ধি কখনো হয়নি বলেও জানান বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। 

বুধবার (৩ অক্টোবর) ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ১৫টাকা বৃদ্ধি করে। মূল্য বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার থেকে ডিজেল ও কেরোসিনের মূল্য ৮০ টাকা লিটার নির্ধারণ করেছে। যার ফলে ভাড়া বৃদ্ধি না হওয়ায় এবং ভাড়া নিয়ে যাত্রীদের সাথে কথা কাটাকাটি হওয়ার আশংকায় অনেকে বাস বন্ধ রেখেছেন। 

তবে শুক্রবার থেকে সব বাস বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নেতারা। এ বিষয়ে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আইউব আলী জানান, জ্বালানী তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং ভাড়া বৃদ্ধি না হওয়ায় শুক্রবার সকাল হতে বাস-ট্রাকসহ সকল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। 

তবে বৃহস্পতিবার থেকে অনেক বাস মালিক এবং শ্রমিকরা তাদের বাস রাস্তায় বের করেননি। তিনি বলেন, কেন্দ্রে এবিষয়ে বৃহস্পতিবার বিকেলে মিটিং হচ্ছে, মিটিং এ কি সিদ্ধান্ত হচ্ছে, তা জানার পর সিদ্ধান্ত নেয়া হবে। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. লুৎফর রহমান ফিরোজ বলেন, বাস বন্ধের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।