ঋত্বিক সম্মাননা পদক পেলেন দুই নির্মাতা

ঋত্বিক সম্মাননা পদক-২০২১ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ ও জুনায়েদ হালিম। ঋত্বিক কুমার ঘটকের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি প্রতিবছরের মতো নগরীর মিয়াপাড়ায় ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটায় ১০ম এই উৎসবের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আকতার রেনী। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। এছাড়া বীর মুক্তিযোদ্ধা কবি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল বক্তব্য রাখেন।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাসুদ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় উপহার দেওয়া হয়।