লালপুরে ইউপি সদস্যের লাশ উদ্ধার

নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম রেল স্টেশনের অদূরে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। 

মৃত মতিউর রহমান মতি দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়ি গ্রামের এরশাদ মোড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। 

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন মাঝগ্রাম রাস্তার পাশে ইউপি সদস্য মতিউর রহমান মতির লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্য পানের কারণে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।