‘প্রাকৃতিক গ্যাসের মাইনিং প্রেসার থেকে উৎপাদন হবে বিদ্যুৎ’

প্রাকৃতিক গ্যাসের মাইনিং প্রেসারকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠান আলি কেমিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আলি। শনিবার (৬ নভেম্বর) রাজধানীতে সবুজ শক্তির নতুন উৎস নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের মাইনিং প্রেসারকে কাজে লাগিয়ে ২ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব মাইনিং প্রেসারকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করে এই বিদ্যুৎ উৎপাদন করা যাবে, যা শতভাগ পরিবেশ সহায়ক গ্রিন এনার্জি।

index

ফরিদ আলির দাবি, নতুন এই প্রকল্পের প্ল্যান্ট টানা ২৪ ঘণ্টাই চালানো সম্ভব, যা আর্থিকভাবে অনেক সাশ্রয়ী। বর্তমানে বায়ুকলের মাধ্যমে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে ব্যয় প্রায় ২০ লাখ ডলার। তবে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে উৎপাদন ব্যয় অর্ধেকে নেমে আসবে।

1

এছাড়াও দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয় আলোচনায়।