ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ইউনিটটিতে ৭ হাজার ১৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৩.৮৫%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৪৯৫টি।
শুক্রবার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৯ অক্টোবর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ১৭ নভেম্বর ২০২১ থেকে ২৪ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম (Choice Form) পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট কোটার ফরম ০৭ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে অফিস চলাকালীন সময়ে উল্লেখিত তারিখের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি (১০০০ টাকা) প্রদান সাপেক্ষে ০৭ নভেম্বর ২০২১ থেকে ১১ নভেম্বর ২০২১তারিখের পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, গ্রামীণফোন ব্যতীত অন্য যেকোনো মোবাইল নম্বর থেকে DU TEC টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।