কোচ হিসেবে বার্সেলোনায় ফিরলেন জাভি

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনার কোচ হিসেবে কাতালান জায়ান্ট ক্লাবটিতে ফিরে এলেন ক্লাবটির কিংবদন্তী ফুটবলার জার্ভি হার্নান্দেজ। যদিও তার ফিরে আসাটা এমন এক সময় যখন বার্সেলোনায় চলছে ক্রান্তিকাল। খাদের কিনারা থেকে প্রিয় ক্লাবকে টেনে তোলাই এখন এই সাবেক তারকা মিডফিল্ডারের মূল চ্যালেঞ্জ।

২০১১ সালে ক্লাবের তৎকালীন কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, যখন জাভি ফুটবল ছেড়ে দিয়ে শুধুমাত্র ম্যাচগুলো উপভোগ করবে তখন আমি নিশ্চিত সে এই ক্লাবে কোচ হিসেবে ফিরে আসবে। দশ বছর পর গার্দিওলার সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলো।

গার্দিওলার অধীনে আমূল বদলে যাওয়া সেই সফল বার্সেলোনাকেই পুরো ফুটবল বিশ্ব মাঠে দেখতে চায়। আর সেই কাজ সম্পাদনে ক্লাবকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য গার্দিওলার প্রিয় শিষ্যর থেকে এই মুহূর্তে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারেনা।

কাতারের ক্লাব আল সাদের হয়ে কোচের দায়িত্ব পালন করছিলেন জাভি। শুক্রবার ক্লাবটি টুইট করে জানায়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হওয়ায় তারা জাভিকে ছেড়ে দিতে রাজি।

অবশ্য জাভির কোচ হওয়ার ব্যাপারে বার্সেলোনা থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।