জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২১-২০২২ সেশনের নবনির্বাচিত কমিটির সভাপতি চারুকলা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান (১১তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী সাহিদুল ইসলাম ভূঁইয়া(১২তম ব্যাচ)।
রবিবার (০৭ নভেম্বর) চারুকলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. বজলুর রশিদ খান কার্যনির্বাহী সংসদের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি ৭ নভেম্বর থেকে পরবর্তী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এসময় জবি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টাবৃন্দ, সদ্য বিদায়ী কমিটির সভাপতি ফাইয়াজ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকান্দর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাংস্কৃতিক কেন্দ্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।দেশীয় সংস্কৃতির বিকাশে সক্রিয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে।