পাকিস্তানি বাহিনী বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের (ইউওবি) কোয়েটা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তাদের একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এসব জানিয়েছে লাস্টলি ডট কম।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে দুই ছাত্রকে জোর করে গুম করা হয়েছে বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম। অপহৃতরা হলেন- লাল মুহাম্মদের ছেলে সোহেল আহমেদ ও ফসিহ বালুচ। দুজনেই বেলুচিস্তানের নোশকি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীদের হোস্টেলে অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে।