বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আওয়ামী লীগ ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সেই আকাঙ্ক্ষাকে ধুলিস্যাৎ করে নিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করে দিয়েছে।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি উদযাপন কমিটি এবং অস্ট্রেলিয়া বিএনপির উদোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল রবিবার (৭ নভেম্বর) সিডনিস্থ লাকেম্বায় স্থানীয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশকে আবার আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাতন্ত্র্য শক্তি নিয়ে নিজের পায়ে দাঁড়াবার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আন্দোলন বিএনপি করবে।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী কমিটির প্রধান উপদেষ্টা মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ লিটনের পরিচালনায় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতা সূবর্ণজয়ন্তী কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতা সূবর্ণজয়ন্তী কমিটির যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, লিবারেল পার্টি অস্ট্রেলিয়ার মনোনিত কাউন্সিলার প্রার্থী এএম মাসুম, আব্দুস সামাদ শিবলু, কামরুল হাসান আজাদ, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, এস এম খালেদ, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাকির হোসেন রাজু, এমডি কামরুজ্জামান, মতিয়ার রহমান, জেবল হক জাবেদ, সৈয়দ মোস্তাক আহম্মেদ, খাইরুল কবির শান্ত, জসিম, গোলাম রাব্বী শুভ্র, আব্দুল করিম, জাহিদ আবেদীন, গোলাম রাব্বানী, শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া এবং হারানো গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনবো।