ডিসেম্বরে আসছে তাদের ‘লাল মোরগের ঝুঁটি’

মুক্তিযুদ্ধের গল্পে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন আতিক। অনুদান পাওয়ার টানা ৬ বছর পর অবশেষে মুক্তির মিছিলে নাম লেখালো চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। রবিবার (৭ নভেম্বর) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এখন শুধু মাক্তির অপেক্ষা।

নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।’

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানান নূরুল আলম আতিক। 

পাণ্ডলিপি কারখানার ব্যানারে নির্মিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, জ্যোতিকা জ্যোতি, আহমেদ রুবেল, ভাবনা, আশীষ খন্দকার, জয়রাজ, ইলোরা গওহর, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ