কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর তিনটার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠামইন উপজেলার চারিগ্রাম গ্রামের রাজিব (২৩) ও মুক্তাদির (৬০)। তারা একটি খুনের মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন।
আরো পড়ুন: খাল উদ্ধার অভিযানে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা আটক
পুলিশ জানায়, সিএনজিটি যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে চামটাবন্দর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আগত একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী মারা যান।
কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক(তদন্ত) আহসান হাবীব জানান, ঘাতক ট্রাক্টর ও দুর্ঘটনাকবলিত সিএনজিকে আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক।
ইত্তেফাক/জেডএইচ