তথ্য আপা প্রকল্পের মাধ্যমে এক কোটি নারীর ক্ষমতায়ন

ইনফো লেডী বা তথ্য আপা প্রকল্পের মাধ্যমে দেশের এক কোটি নারীকে ক্ষমতায়িত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর সব স্বপ্ন বাস্তবায়ন করা হবে। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পের নব নিযুক্ত উপজেলা তথ্য সেবা কর্মকর্তাদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব কামরুন নাহার।

অনুষ্ঠানে এই প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মীনা পারভীন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের তথ্য সেবা প্রদান করা হচ্ছে। দেশের ৪৯০টি উপজেলায় তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন তথ্য সেবা কর্মকর্তা ও দুই জন তথ্য সেবা সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।