৬ মাস পর পৃথিবীতে ফিরলেন সেই ৪ নভোচারী

ডায়াপার পরেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরলেন নাসার চার নভোচারী। তাদের নিয়ে একটি স্পেস ক্যাপসুল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবতরণ করেছে। সোমবার (৮ নভেম্বর) এখবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এর আগে, শনিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, টয়লেট ভেঙে পড়ায় পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে আছেন ৪ মহাকাশচারী।

বিপদগ্রস্ত এই নভোচারীরা হলেন- নাসার শেন কিমব্রো, মেগান ম্যাকআর্থার, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট। ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা চালানোর জন্য এই ৪ নভোচারী গত ৬ মাস ধরে অবস্থান করছেন মহাকাশে।