পূর্ব আফ্রিকার দেশ সেশেলস এর নাম বাংলাদেশের অধিকাংশ মানুষ আগে শুনেনি যে তা বাজি ধরে বলা যাবে। ফিফা র্যাংকিংয়েও তাদের অবস্থান ১৯৯তম। এমনকি তাদের দেশে পেশাদার ফুটবলারের সংখ্যাও হাতেগোনা কয়েকজন। অথচ সেই দেশটির সঙ্গেই কি না জিততে পারলো না বাংলাদেশ ফুটবল দল।
বুধবার (১০ নভেম্বর) শ্রীলঙ্কায় শুরু হওয়া চারজাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সেশেলসের মুখোমুখি হয় জামাল ভূঁইয়ারা। শৌখিন খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির বিপক্ষে লাল-সবুজ বাহিনীদের পূর্ণাঙ্গ পয়েন্ট পাওয়ার আশা নিশ্চিয়ই বাড়াবাড়ি ছিল না। কিন্তু কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টের অপর দুটি দল স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপ। কেবল শারীরিক দিক দিয়েই এগিয়ে ছিল সেশেলস। এর বাইরে দক্ষতা, গতি, দলীয় কৌশল কিংবা ফিফা র্যাংকিং সবদিক দিয়েই এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে সেটির ঝলক দেখাও গেছে।
১৭ মিনিটের সময় বাংলাদেশকে এগিয়ে নেন ইব্রাহিম। বক্সের মধ্যে থেকে তার দারুণ শটটি জালে ঢুকতে সময় নেয়নি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লাল-সবুজ বাহিনীর খেলার ধারও কমে গেছে। দ্বিতীয়ার্ধের একটা পর্যায়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেশেলস। যার ফলশ্রুতিতে ৮৮ মিনিটে গোল শোধ করে বাংলাদশকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে দেয়নি তারা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে।
ইত্তেফাক/টিএ