শাহজালাল বিমানবন্দরে ১০ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে রাতের ফ্লাইট

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্কার কাজের জন্য চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে রানওয়ে। এ সময় কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে। ফলে এ বছরের ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রানওয়ে। তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানায় বেবিচক।