শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

গাজীপুরের শ্রীপুরে ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মরম আলী (৬৫) তিনি স্থানীয় বরমী গ্রামের পিছুন আলীর পুত্র। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বেকাসাহরা এলাকায় তেলিহাটী ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক আড়াইটার দিকে মাওনাগামী সিএনজির সাথে বরমী গামী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরম আলী নিহত ও সিএনজি ড্রাইভারসহ অন্য ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সালাউদ্দিন রাসেল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।