পিরোজপুর জেলার ইন্দুরকানি, নাজিরপুর ও সদর উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৪ জন, জাতীয় পার্টি-জেপি’র সাইকেল মার্কা প্রতীকে ১ জন ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ইউপি চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নে মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন (নৌকা), সিকদার মল্লিক ইউনিয়নে মো. শহীদুল ইসলাম (নৌকা), দুর্গাপুর ইউনিয়নে নোমান হোসেন মৃধা (আনারস, স্বতন্ত্র), ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে মো. শাহীন হাওলাদার (সাইকেল), পাড়েরহাট ইউনিয়নে মো. কামরুজ্জামান তালুকদার শাওন (নৌকা), নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে আশুতোষ বেপারী (নৌকা), শ্রীরামকাঠি ইউনিয়নে আলতাফ হোসেন বেপারী (আনারস, স্বতন্ত্র), শাখারীকাঠি ইউনিয়নে খালিদ হোসেন সজন (আনারস, স্বতন্ত্র)।