বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেলো ভারতের রাজধানী

ভারতের রাজধানী দিল্লির বাতাস রীতিমতো বিষাক্ত হয়ে পড়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহরটির বাতাসের মান এখন ৪৬১। এমন খারাপ অবস্থার বাতাসে সুস্থ মানুষও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। শুক্রবার (১২ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মনে রাখতে হবে, বাতাসের মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলো সন্তোষজনক, ১০১ থেকে ২০০ সহনীয়, ২০১ থেকে ৩০০ হচ্ছে খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হচ্ছে গুরুতর।

প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ করেই তাপমাত্রা ও বাতাসের গতি কমে যাওয়ায় এবং আশেপাশের রাজ্যে ফসলের বর্জ্য পোড়ানোর ফলেই এ অবস্থা হয়েছে দিল্লির। বিষাক্ত ধোঁয়াশাগুলো সরতে না পেরে আকাশেই জমে আছে।