তারপরও খুশি ইমরান খান

টি-২০ বিশ্বকাপে যাওয়ার আগ থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে তার ক্রিকেট দলের খোঁজ রাখছিলেন। কখন কি হয় কিভাবে কি করতে হবে তার জন্য নিজেই উদ্যোগ নিয়েছিলেন। 

মরুবুকে খেলতে যাওয়ার আগে বাবর আজম, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, রিজওয়ানদের ডেকে নিয়ে এক টেবিলে কথা বলেছিলেন। কিভাবে তিনি নিজের খেলোয়াড়ি জীবনে কোন পরিস্থিতি সামাল দিতেন। চ্যাম্পিয়ন হতে হলে একজন খেলোয়াড়ের মন মানসিকতা কিভাবে চাঙ্গা রাখতে হয়। গভীর পর্যবেক্ষণ করেছেন প্রতিটি খেলা।

সেমিফাইনালে হেরে গেলেও আফসোস নেই ইমরান খানের। খেলা শেষ হওয়ার পরই ৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের অধিনায়ক ইমরান খান তার উত্তরসূরি বাবর আজমদের বলেছেন, ‘আমি বুঝি এই মুহূর্তে তোমাদের মনের কি অবস্থা। এই সব মুহূর্তে মাঠে খেলোয়াড়দের মনের অবস্থা কেমন হয় সেটি আমি অনুধাবন করতে পারি। তোমরা যে খেলাটা খেলেছ তোমাদের গর্বিত হওয়া উচিত। সেই সঙ্গে ফাইনালে উঠায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাই আমি।’ 

পাকিস্তান ফাইনালে উঠলে ইমরান খান ফাইনাল দেখতে যাবেন। কিন্তু তার দেশ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়ায় ফাইনালের আগ্রহ মাটি হয়ে গেছে।