পাকিস্তান আজ সকালে আসছে

পুরো মাস জুড়ে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের লড়াই নিয়ে ব্যস্ত সময় কেটেছে খেলা প্রিয় মানুষের। বাংলাদেশের বিদায়ের পর সঙ্গে সঙ্গে উপমহাদেশের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বিদায় নেয়। আরেক সাবেক চ্যাম্পিয়ন ভারত বিদায় নেয়, আর সর্বশেষ টিকে থাকা পাকিস্তান বিদায় নিল দ্বিতীয় সেমিফাইনাল হতে।

পাকিস্তানের বিদায়ের আলোচনা এখনও দর্শকমুখে। সেমিফাইনালের উত্তেজনাকর ছবিগুলো বার বার ঘুরে ফিরে টিভির পর্দার দর্শকের চোখে ভাসছে। সেই পাকিস্তান আজ সকালে ঢাকায় পা রাখতে যাচ্ছে।

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-২০ এবং দুটি টেষ্ট ম্যাচ খেলবে পাকিস্তান। শুকুবার পুনরায় সুচীও ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। টি-২০ ম্যাচ তিনটি ঢাকায় মিরপুরে হবে। আর টেষ্ট ম্যাচের একটি হবে চট্টগ্রামে দ্বিতীয়টি ঢাকায়।

টি-২০ সিরিজ দিবারাত্রী হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো এখন দুপুর ২টা হতে শুরু হবে। দিনের আলোয় শেষ হয়ে যাবে খেলা। পাকিস্তানের ১৮ জনের দলের ১৬ জন খেলোয়াড় আজ সকালে ঢাকায় নামবে। বিসিবি জানিয়েছে টি-২০ অধিনায়ক বাবর আজম এবং শোয়েব মালিক পরে আসবেন। সীমিত দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। টি-২০ হবে ১৯, ২০ এবং ২২ নভেম্বর। প্রথম টেষ্ট ম্যাচ ২৬-৩০ নভেম্বর এবং দ্বিতীয় টেষ্ট ৪-৮ ডিসেম্বর।

ইত্তেফাক/বিএএফ