চীনে বসবাসরত উইঘুর মুসলিমদের ওপর দেশটির সরকারের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সামাজিক আন্দোলন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানবন্ধন আয়োজিত হয়েছে। এসময় অংশগ্রহণকারীরা উইঘুর মুসলিমদের ওপর চীনা সরকারের চলমান নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাব ছাড়াও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উইঘুর মুসলিমদের সমর্থন জানিয়ে মুখোশ লাগিয়ে রাস্তায় অবস্থান নেয় বাংলাদেশ সামাজিক আন্দোলন। খুলনার চাইনীজ গ্রামের সামনেও বাইক র্যালী হয়েছে। এসময় তারা চীনে নির্যাতিত উইঘুরদের প্রতি সমবেদনা জানিয়েছে দ্রুত এই অবস্থা নিরসনের আহ্বান জানিয়েছেন।
দিবসটি উপলক্ষ্যে শাহবাগে মুক্তিযোদ্ধা মঞ্চও আলাদাভাবে একটি ফটো এক্সিবিশনের আয়োজন করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় উইঘুর মুসলিম সমর্থক পরিষদও চীনা সরকারের কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে।