পিএলএ’র হামলায়ই নিহত ভারতীয় কর্নেল?

ভারত-মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ভারতের আসাম রাইফেলসের এক কর্নেল বিপ্লব ত্রিপাঠী, তার স্ত্রী-সন্তান এবং আরও চার সেনা। এখনো কেউ এই হামলার দায় স্বীকার না করলেও পুলিশের সন্দেহ এ কাজ করেছে মণিপুরের সন্ত্রাসবাদী দল পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

শনিবার (১৩ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। জানা গেছে, আসামের মণিপুর একালায় এই ঘটনায় ঘটে। এতে আহত হয়েছেন ৩ জন। তাদের স্থানীয় বেহিয়াং প্রাইমারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

এই প্রত্যন্ত অঞ্চলে এই প্রথম অতর্কিত হামলায় বেসামরিক মানুষ মারা গেল। চুরাচাঁদপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের অবস্থিত এই এলাকা।