ব্যাংকের টাকা লুটের চেষ্টা, আটক ৩

দেয়াল ভেঙে আইএফআইসি ব্যাংকের টাকা লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  রবিবার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় ব্যাংকটির বাড্ডা উপ-শাখা থেকে টাকা লুটের চেষ্টা করে ডাকাতরা। এসময় ব্যাংকের ভেতর থেকে হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।