সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৩টির বা ৭৩ দশমিক ১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে।
কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৩ দশমিক ৪০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৬ দশমিক ১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩০ টাকা বা ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আর্গন ডেনিমসের ৯ দশমিক ৮২ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৯ দশমিক ০৯ শতাংশ, এমবি ফার্মার ৮ দশমিক ৩০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৮ দশমিক ১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৭ দশমিক ৫৯ শতাংশ, মীর আখতারের ৬ দশমিক ৬৯ শতাংশ, এমআই সিমেন্টের ৬ দশমিক ৬২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬ দশমিক ৪৭ শতাংশ এবং তিতাস গ্যাসের শেয়ার দর ৬ দশমিক ২৬ শতাংশ কমেছে।