আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়ে এখনো নিশ্চয়তা দিতে পারছেন না রজার ফেদেরার। কিন্তু আগামী বছরই কোন এক সময় তিনি কোর্টে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ ইভান লুবিসিচ।
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার জুলাইয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর হাঁটুর অস্ত্রোপচারের কারণে আর কোর্টে নামতে পারেননি।
নোভাক জকোভিচ ও রাফায়েল নাদালের সঙ্গে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন সুইস সেনসেশন ফেদেরার। মেলবোর্ন পার্কে তাই এই তিনজনের অংশগ্রহণই আশা করছেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা।