ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) ভোররাতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পাকুটিয়া বটতলী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার রক্তিপাড়া নয়াবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৪৫)। গাংগাইর পূর্বপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে নাছিমা বেগম (৪৫)। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী বিনিময় পরিবহনের বাস একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটো ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক মালেক মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রুবেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।