পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনওয়া প্রদেশে দুইটি পৃথক ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। এসব জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়, তুরবতের আশেপাশে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের তুরবাতের আশেপাশের হোশাব এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সেখানে দুই সেনা নিহত হয়।
আরেকটি ঘটনা ঘটে খাইবার পাখতুনওয়া প্রদেশে। সেখানকার সাওয়াবিতে বেসামরিক লোকজনের যাতায়াতের পথে সন্ত্রাসীদের লাগানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সাফ করার সময় আরেক সেনা নিহত হয়।