একাব্বর হোসেন এমপির মৃত্যুতে চিফ হুইপের শোক

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

শোকবার্তায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।  তার বয়স হয়েছিল ৬৫ বছর।