বরিস জনসনের বাবার বিরুদ্ধে অযাচিত স্পর্শের অভিযোগ নারী এমপির

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন দেশটির কনজারভেটিভ পার্টির নারী আইনপ্রণেতা ক্যারোলিন নোকস। তিনি দাবি করেন, ২০০৩ সালে তাকে অযাচিত স্পর্শ করেছিলেন জনসনের বাবা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, ক্যারোলিন নোকস ও জনসনের বাবা ২০০৩ সালে ব্রিটেনের সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। সম্প্রতি স্কাই নিউজের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে ক্যারোলিন। সেখানে তিনি বলেন, স্টানলি জনসন তার পেছনের দিকে অযাচিতভাবে স্পর্শ করেছিলেন।

ব্রিটেনের সংসদে কখনই নির্বাচিত হতে পারেননি জনসনের বাবা স্টানলি জনসন। তবে তিনি ইউরোপীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ক্যারোলিনের তোলা অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কাই নিউজকে স্টানলি জনসন জানান, বিষয়টি আমার একেবারেই মনে নেই। আপনি তার কাছে যান। আমার কোনো জবাব নেই এই সম্পর্কে।