7000 pictures
— Mimssi (@mimichakraborty) November 17, 2021
500 videos
All got deleted from gallery i don’t know what to do cry or cry out loud.
PS: All methods to revive tried nd done didn’t help @Apple @iPhone_News
I feel disgusted @AppleSupport
কলকাতার অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য মিমির আই-ফোন থেকে উধাও সাত হাজার ছবি ও পাঁচশ ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার।
টুইট করে নিজের মন খারাপের কথা তুলে ধরেছেন মিমি। লিখেছেন, ৭০০০ ছবি, ৫০০ ভিডিও- সবই গ্যালারি থেকে ডিলিট হয়ে গিয়েছে। চিৎকার করে কাঁদব কী না বুঝতে পারছি না।” তিনি আরো লিখেন, “সব ধরনের চেষ্টা করে দেখেছি। কোনও লাভ হয়নি। ভীষণ বিরক্ত লাগছে। অভিযোগ জানিয়ে অ্যাপেল, আই-ফোন নিউজ এবং অ্যাপেল সাপোর্টকে ট্যাগও করেছেন মিমি চক্রবর্তী।
মিমি জানিয়েছেন, এমন অনেকে আছে, যাদের ছবি শুধুমাত্র ওই ফোনেই রাখা ছিল। তাদের অনেকেই এখন আর পৃথিবীতে নেই। ওইটুকুই ছিল স্মৃতি হিসেবে।
আইফোন থেকে হঠাৎ ছবি বা ভিডিও ডিলিট হয়ে গেলে কি করে সেসব ফিরে পাওয়া যায় তার কিছু নিয়ম অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী মিমি। কিন্তু ছবি আর ভিডিও ফিরে পাওয়ার কোনো উপায় পাচ্ছেন না তিনি।
ইত্তেফাক/এএইচপি