চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার ক্লিনিক্যাল টেস্টে নতুন ৯ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ০ দশমিক ৬৩ শতাংশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর নয়টি ল্যাবে গতকাল ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা হয়। জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৩২ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা যান। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩২৯ জন হয়েছে।