২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

চলতি বছরের ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামনন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, করোনার কারণে এপ্রিল মাসের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরে। ফলে আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে, শেষ হবে ৩০ ডিসেম্বর। 

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন।

 

 

ইত্তেফাক/এনঅ