আটক ইসরায়েলি দম্পতিকে ছেড়ে দিয়েছে তুরস্ক

এক সপ্তাহ আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইসরায়েলি দম্পতিকে আটক করেছিল তুরস্ক। মোরডি ও নাতালি ওকনিন নামের ওই দম্পতিকে এখন ছেড়ে দেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মোরডি ও নাতালির বিরুদ্ধে অভিযোগ- তারা তুর্কি প্রেসিডেন্ট ভবনের ছবি তুলেছিল। মুক্তি পাওয়ার পর গতকালই তারা ইসরায়েলে চলে গেছেন।

নিজেদের বাসচালক পরিচয় দেওয়া মোরডি ও নাতালি দুজনই দাবি করেন, তারা ইস্তাম্বুলে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু পরে তুর্কি প্রেসিডেন্টের বাসভবনের ছবি তোলার অভিযোগে আটক করা হয়।

তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি এই দম্পতি। মুক্তি পাওয়ার পর পুরো জাতিকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কারণ, আটকের পর থেকেই ইসরায়েলি সংবাদমাধ্যমের নিয়মিত শিরোনাম হয়েছেন নাতালি ওকনিন ও মোরডি।

ইত্তেফাক/টিএ