নিখোঁজের ১৮ দিন পর সাংবাদিকপুত্রের লাশ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তির দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা জসিম উদ্দিনের বড় ছেলে মো. রিমন হোসেন জনির (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ নভেম্বর) বিকেলে বাড়ির পাশের ডোবায় তার অর্ধ-গলিত মৃতদেহ ভেসে উঠে। 

জসিম উদ্দিন জানান, গত ১৮ দিন ধরে নিখোঁজ ছিল তার বড় ছেলে রিমন হোসেন জনি। সে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। গত ২ নভেম্বর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ ছিল। শনিবার বিকেলে বাড়ির পাশের ডোবায় ছেলের অর্ধ-গলিত লাশ ভেসে উঠে। 

এর আগে শাহরাস্তি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।